অস্টিওআর্থ্রাইটিস : ঝুঁকিতে কারা? প্রতিকারে করণীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪
সদ্য পঞ্চাশের ঘরে পা রেখেছেন রহমান সাহেব। নানা শারীরিক জটিলতা রয়েছে। হাঁটু আর কোমরের ব্যথা ভোগায় বেশি। সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলে কিংবা টয়লেটে উঠতে-বসতে গেলেই হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়। রহমান সাহেবের মতো সমস্যায় ভোগেন বেশিরভাগ মধ্যবয়স্করাই। শরীরের জয়েন্টে হওয়া এই ব্যথাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) বলা হয়।
অস্টিওআর্থ্রাইটিস কী?
এটি মূলত এক ধরনের ক্ষয় হওয়া অস্থিসন্ধির রোগ। অন্তর্নিহিত হাড় ভেঙে যাওয়ার ফলে এ সমস্যা হয়ে থাকে। আমেরিকায় প্রতি ৭ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জনের অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এর সাধারণ লক্ষণ হলো অস্থিসন্ধিতে ব্যথা ও জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
এই রোগে আক্রান্ত হলে জয়েন্টে ভীষণ ব্যথা অনুভূত হয়। সাধারণ কাজকর্ম করাও কষ্টসাধ্য হয়ে ওঠে। একটাসময় কেবল বয়স্কদের এই সমস্যা দেখা দিলেও বর্তমানে কম বয়সীরাও অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছেন।
কীভাবে অস্টিওআর্থ্রাইটিস সৃষ্টি হয়?
আমাদের দেহের দুটি হাড়কে ঘিরে থাকে একটি কার্টিলেজ (Cartilage)। বয়সের সঙ্গে সঙ্গে এই কার্টিলেজ নানা কারণে ক্ষয়ে যায়। মূলত কার্টিলেজের এই ক্ষয়ের সমস্যাকেই অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। হাত, পা, কোমরসহ শরীরের নানা জায়গায় দেখা দিতে পারে এই সমস্যা।
অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকিতে আছেন কিনা বুঝবেন কীভাবে?
বিশেষজ্ঞদের মতে বর্তমানে অস্টিওআর্থ্রাইটিসের পেছনে সবচেয়ে বেশি দায়ী আমাদের জীবনযাত্রা। ভুল খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ বসে কাজ করা, শারীরিক চর্চার অভাব ইত্যাদি এই রোগের ঝুঁকি বাড়ায়। ব্যায়াম বা হাঁটাচলার অভাবে জয়েন্টকে ঘিরে থাকা কার্টিলেজ নিজের ক্ষমতা হারাতে থাকে। একটা সময়ের পর তা ক্ষয় হতেও শুরু করে দেয়।
এসবের পাশাপাশি নিয়মিত ওজন তোলা, জয়েন্টে ব্যথা, জয়েন্ট ইনজুরি, ডায়াবেটিস, পরিবারের অন্য সদস্যদের এই রোগ থাকা, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। ধূমপানের অভ্যাস এ রোগের ঝুঁকি বাড়ায়। মেনোপোজ হয়ে যাওয়া নারী, খেলাধুলা করেন এমন ব্যক্তিরাও আছেন ঝুঁকির তালিকায়।
অস্টিওআর্থ্রাইটিস হলে তা রাতারাতি সারিয়ে তোলা সম্ভব নয়। তবে সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রোগ প্রতিকার করতে কী কী অভ্যাস গড়ে তোলা উচিত চলুন জেনে নিই-
সঠিক খাদ্যাভ্যাস
অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে লড়তে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যতালিকায় রাখুন দুধ ও দুগ্ধজাতীয় খাবার। এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে যা হাড় শক্তিশালী করে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন মাছ (যেমন- রুই, স্যামন) খান।
খেতে পারেন কাঠবাদাম, পেস্তা বা আখরোট। এসব বাদামে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, ভিটামিন ই ও ফাইবার। অস্টিওআর্থ্রাইটিস নিরাময়ে বাদাম খুব উপকারি। খাদ্যতালিকায় রাখুন শিমের বীজ। এতে রয়েছে প্রোটিন, লৌহ, জিংক ও পটাশিয়ামের মতো উপাদান যা বাতের কারণে সৃষ্ট ফোলাভাব কমাতে সাহায্য করে।
অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত ভিটামিন সি যুক্ত ফল খান। কমলালেবু, পাতিলেবু, মুসম্বি ও আঙুরে রয়েছে প্রচুর ভিটামিন সি। এগুলো খেলে হাড়ের ক্ষতি অনেকটাই কমে। হাড়ের ব্যথায় স্বস্তি পেতে খেতে পারেন গ্রিন টি।
এছাড়াও জয়েন্টের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন কারকুমা জয়েন্ট গার্ড। এটি এমন একটি ফাংশনাল ফুড যা দেহের জয়েন্টগুলোকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। ফলে জয়েন্টে ব্যথা, জয়েন্টের চাপ বা জয়েন্ট শক্ত হয়ে যাওয়া থেকে প্রাকৃতিক ভাবে স্বস্তি মেলে। পাশাপাশি এটি জয়েন্টের গতিশীলতা ও নমনীয়তা বাড়ায়। জয়েন্টের প্রদাহ হ্রাস করে।
ওজন হ্রাস ও শারীরিক চর্চা
অতিরিক্ত ওজন অস্টিওআর্থ্রাইটিসের একটি বড় কারণ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন। নিয়মিত কিছুটা সময় হলেও ব্যায়াম করুন। ভারী ব্যায়ামের জন্য আলাদা সময় না পেলে কাজের ফাঁকে ফ্রি হ্যান্ড এক্সরেসাইজ করুন। অন্তত ১০ মিনিট হাঁটার অভ্যাস করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত হাঁটুর ব্যায়াম করুন।
অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা
এই রোগটির অন্যতম কার্যকর চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি। অনেকে হিজামা থেরাপি বা আকুপাংচারও করিয়ে থাকেন। আক্রান্ত জয়েন্টে এসব থেরাপি দিলে জয়েন্টগুলো ধীরে ধীরে কর্মক্ষম হয়ে ওঠে। আপনার জন্য কোন চিকিৎসা পদ্ধতিটি উপযুক্ত তা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
